আমাদের ‘বিডি সেল মার্কেট অফার সেল রিসেল গ্রুপ’ অনলাইনে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম। এটি যেমন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য, তেমনি অ্যাডমিন সাপোর্ট টিমও শতভাগ নির্ভরযোগ্য ও বিশ্বস্ত — যা অফার সেল রিসেলারসহ সবাইকে ২৪/৭ সাপোর্ট দিয়ে থাকে।

সাপোর্ট পাওয়ার দুটি মাধ্যম

আপনাদের সুবিধার্থে আমাদের অ্যাডমিন সাপোর্ট টিম দুটি অনলাইন প্ল্যাটফর্মে সাপোর্ট দিয়ে থাকে:

  • হোয়াটসঅ্যাপ (WhatsApp)
  • ওয়েবসাইট (Website)

আমাদের সার্ভিসসমূহ

এছাড়াও আমাদের যে সমস্ত সার্ভিস রয়েছে তা সংক্ষেপে উল্লেখ করা হলো:

  • BD Sell Market — আমাদের মূল মার্কেটপ্লেস। এখানে সব ধরনের সার্ভিস পাওয়া যায়।
  • BD Sell Account — এটি দিয়ে আপনি সব অ্যাপে লগইন করতে পারবেন।
  • BD Sell Tally — এখানে আপনার বিভিন্ন ধরনের হিসাব-নিকাশ রাখতে পারবেন।
  • BD Sell AR Gift — এয়ারটেল সিমে গিফট প্যাকের মেয়াদ বাড়ানোর জন্য হিসাব রাখতে পারবেন।
  • All BD Admin Panel — বাংলাদেশের অফার সেল রিসেল জগতের সকল প্রতারকের নম্বরসহ ডকুমেন্ট পাবেন।

এআই ভাষা মডেল

বর্তমান সময়ে এআইয়ের কারসাজি যেমন বেড়েছে, তেমন মানুষের কাজের চাপও কমেছে। আমরা আপনাদের ভালো সাপোর্ট দেওয়ার জন্য এআই (ভাষা মডেল) কে কাজে লাগিয়েছি।

আপনি চাইলে ভাষা মডেলের সাথে কথোপকথন করে আমাদের ‘বিডি সেল মার্কেট অফার সেল রিসেল’ গ্রুপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, ইন শা আল্লাহ।

বিডি সেল মার্কেট ওয়েবসাইট সাপোর্ট

আপনি যদি আমাদের BD Sell Market ওয়েবসাইট থেকে সাপোর্ট নিতে চান — তাহলে ওয়েবসাইটে প্রবেশ করে নিচের দিকে “BD Sell Support” বলে একটি বাটন পাবেন।

  1. বাটনে ক্লিক করুন
  2. অটো বা এজেন্ট — এই দুটি অপশন পাবেন
  3. অটোতে ক্লিক করলে আমাদের ভাষা মডেল আপনাকে দিকনির্দেশনা দেবে
  4. এজেন্টে ক্লিক করলে আমাদের এডমিনদের মধ্য থেকে কোনো একজন অ্যাডমিন রিপ্লাই করবেন, ইন শা আল্লাহ

হোয়াটসঅ্যাপ সাপোর্ট

হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাপোর্ট নিতে চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে নিচে একটু স্ক্রল করুন। “লাইভ সাপোর্ট” (সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলুন) দেখতে পাবেন — সেখানে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে পাওয়া অপশন

  • অটো সাপোর্ট — আমাদের ভাষা মডেল, অ্যাডমিন টিম বা গ্রুপ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সাপোর্ট করবে
  • My Service — মাসিক ফি ক্লিয়ার করেছেন কি না, কোনো রিপোর্ট আছে কি না, বা যেকোনো সিমের জন্য খুচরা মূল্যে অফার সংগ্রহ করতে পারবেন
  • অ্যাডমিন সাপোর্ট — আমাদের এডমিনদের মধ্য থেকে যেকোনো একজন অ্যাডমিন সরাসরি সাপোর্ট করবেন

বাড়তি সাপোর্ট (গ্রুপ মেম্বারদের জন্য)

আপনি যদি আমাদের গ্রুপের মেম্বার হন — তাহলে আলাদা আরও একটি সাপোর্ট পাবেন।

আমাদের বিডি সেল মার্কেট অফার সেল রিসেল গ্রুপটি প্রতিদিন নির্ধারিত সময়ে বন্ধ করে লেইট পেমেন্টের রিপোর্ট নেওয়া হয় — যেহেতু গ্রুপে লেইট পেমেন্ট গ্রহণযোগ্য নয়।

যেকোনো সমস্যায় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি, ইন শা আল্লাহ।