অফার সেল-রিসেলের জন্য বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। তবে কেন আমরা ফেসবুক, ম্যাসেঞ্জার এবং টেলিগ্রাম বাদ দিয়ে কেবল হোয়াটসঅ্যাপকেই বিশ্বস্ত মনে করছি? চলুন, বিস্তারিত জেনে নিই।
ফেসবুক ও ম্যাসেঞ্জারে অফার সেল-রিসেল করি না কেন
ফেসবুক ও ম্যাসেঞ্জারে আমরা অফার সেল-রিসেল করি না। কারণ, ফেসবুক আইডি অল্পতেই হ্যাক হয়ে যায়। এখানে অফার দেওয়ার পরে হোয়াটসঅ্যাপের মতো কাউকে লেবেল করে রাখার সুযোগ নেই। আবার হোয়াটসঅ্যাপের মতো অফার নেওয়ার সময় কারো ইনবক্সে মেনশন নিয়ে অফার নেওয়ার সুযোগও নেই।
ম্যাসেঞ্জার গ্রুপে কাউকে ব্লক করার পর ঐ গ্রুপে লেনদেন করতে সমস্যা হয়। অর্থাৎ যে ব্যক্তি অপর ব্যক্তিকে ব্লক করবে, তারা উভয়ে যদি একই গ্রুপে থাকে — তাহলে তাদের গ্রুপে কথোপকথন করতে সমস্যা হয়।
এজন্য ম্যাসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ সুন্দর ও বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম বলে আমরা মনে করি।
টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপকে প্রাধান্য দিই কেন
টেলিগ্রাম গ্রুপ থেকে একজন মেম্বারের ইনবক্সে মেনশন নিয়ে অফার সেল-রিসেল করার কোনো সুযোগ নেই।
- টেলিগ্রামে সেকেন্ডে সেকেন্ডে নাম, প্রোফাইল বা ইউজারনেম চেঞ্জ করে প্রতারণা করা যায় — আর এমন ঘটনা প্রতিনিয়তই অহরহ ঘটছে।
- কেউ কোনো মেসেজ বা ভয়েসে কথা বললে সেগুলো নিমিষেই ডিলিট করে দেওয়া যায়।
- আইডিও হারিয়ে যায়, আর তাকে খুঁজে পাওয়া যায় না — যদি ইউজারনেম চেঞ্জ করে দেয়।
আমরা এজন্য হোয়াটসঅ্যাপকে প্রাধান্য দিয়ে থাকি, আর বিশ্বস্তও মনে করি।
হোয়াটসঅ্যাপ কেন নিরাপদ ও বিশ্বস্ত
হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে অনেকটাই নিরাপদ। কারণ হোয়াটসঅ্যাপে এমন অনেক ফিচার রয়েছে, যা ফেসবুক, ম্যাসেঞ্জার ও টেলিগ্রামে পাওয়া যায় না:
- কারো সাথে লেনদেন করার সময় গ্রুপ থেকে ইনবক্সে মেনশন নিয়ে এসে অফার সেল-রিসেল করা যায়।
- অফার দেওয়ার পরে কাস্টমারকে লেবেল করে রাখা যায়।
- লেবেল করে রাখলে পরবর্তীতে সবাইকে একসাথে খুঁজে পাওয়া যায়।
- পেমেন্ট নাম্বার দেওয়া বা পেমেন্ট নেওয়া খুব সহজে করা যায় — ম্যাসেঞ্জার বা টেলিগ্রামে এমন সুযোগ নেই।
তাই আমরা ম্যাসেঞ্জার বা টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপকে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম বলে মনে করি।
মুহাম্মদ সাদিকুল ইসলাম
১৭-০৮-২০২৬ ঈ.