প্রিয় মেম্বার, আপনি আমাদের গ্রুপে নতুন জয়েন হয়েছেন। এখন আপনি গ্রুপ থেকে অফার নিবেন কীভাবে, তা জানতে চাচ্ছেন। চলুন আমরা বিস্তারিত জেনে নেই।
অফার নিতে যেভাবে পোস্ট করবেন
আপনি আমাদের গ্রুপে অ্যাড হওয়ার পরে, যখন আপনার কোনো অফার প্রয়োজন হবে, তখন আপনি অফারটি লিখে গ্রুপে পোস্ট করবেন। অর্থাৎ আপনার যে সিমের অফার প্রয়োজন, ঐ সিমের নাম আর ‘কত জিবি কত মিনিট’ প্রয়োজন তা লিখে গ্রুপে পোস্ট করবেন।
নমুনা: ধরুন আপনার এয়ারটেল সিমে ৩০ জিবি ৩০০ মিনিট প্রয়োজন। এখন আপনি এভাবে লিখবেন — ‘এয়ারটেল ৩০+৩০০ মিনিট নিড’।
এভাবে লিখে গ্রুপে পোস্ট করবেন, তখন অনেক সেলার/বিক্রেতা আপনাকে বিভিন্ন রেট দিবে। যার রেট কম এবং প্রথমে পাবেন, তার থেকে অফারটি ক্রয় করবেন।
অফারটি ক্রয় করার পদ্ধতি
ধরুন একজন সেলার আপনাকে ৩৭৫ টাকা রেট দিয়েছে, আপনি এখন অফারটি নিবেন। এখন আপনার কাজ হলো:
- ৩৭৫ এর উপর ক্লিক করে ধরে রাখবেন।
- তারপর উপরে ডান পাশে ‘থ্রি ডট’ দেখবেন, ওখানে ক্লিক করবেন।
- এরপর ‘Reply Privately বা ব্যক্তিগতভাবে নক করুন’ লেখা থাকবে, ওখানে ক্লিক করবেন।
- আপনি যে নাম্বারে অফার নিবেন ঐ নাম্বারটি ওখানে দিয়ে, পাশে বা নিচে ৩০+৩০০ এভাবে লিখে সেন্ড করবেন।
সেলার আপনার ঐ নাম্বারে অফারটি দিয়ে আপনাকে জানিয়ে দিবে, ইন শা আল্লাহ।
নাম্বার দেওয়ার পর যা খেয়াল রাখবেন
নাম্বার দেওয়ার পর সেলার আপনার নাম্বারে লাইক দিবে বা আপনার নাম্বারটি কপি-পেস্ট করবে, তখন ক্যান্সেল বা নাম্বার ডিলিট করতে পারবেন না।
যদি সেলার পাঁচ মিনিটের মধ্যে আপনার নাম্বারে লাইক, কপি-পেস্ট বা অফার না দেয়, কিংবা মেসেজ সিন না করে — তাহলে ‘অফারটি ক্যান্সেল করুন’ বলে নাম্বারটি ডিলিট করে দিবেন।
বি. দ্র. সেলারের ইনবক্সে নাম্বার দেওয়ার পর, সাথে সাথে বা সেলারকে না জানিয়ে কখনো নাম্বার ডিলিট করবেন না। যদি নাম্বার ডিলিট করেন এবং সেলার অফার দিয়ে দেয়, তাহলে সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। সুতরাং যা করবেন ভেবেচিন্তে করবেন।
কোনো সমস্যা হলে অ্যাডমিন সাপোর্ট
যদি কোনো বিষয় জানতে বা বুঝতে সমস্যা হয় — তাহলে অ্যাডমিন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। সবকিছু বুঝিয়ে দেওয়া হবে, ইন শা আল্লাহ।
অগ্রিম পেমেন্ট কখনই নয়
আমাদের গ্রুপে কখনই অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না। সেলারকে নাম্বার দিবেন, সেলার অফার দিবে। অফার এসেছে কি না — দেখবেন, বুঝবেন, ভালো করে জানবেন, তারপর পেমেন্ট করবেন। অগ্রিম পেমেন্ট কখনই করবেন না।
মুহাম্মদ সাদিকুল ইসলাম
১০-০৭-২০২৬ খ্রি.