যারা অফার সেল-রিসেল করতে চান, তারা কীভাবে অফার সেল-রিসেল বিজনেস করলে বেশি উপকৃত হতে পারবেন — চলুন, বিস্তারিত জেনে নিই।

অনেকেই হোয়াটসঅ্যাপ হাউজ গ্রুপে অ্যাড হয়ে অফার সেল-রিসেল করেন, আবার অনেকেই টেলিকম অ্যাপ ব্যবহার করে অফার সেল-রিসেল করেন। তবে আমাদের জন্য কোনটা লাভজনক হবে? চলুন, উভয়ের ভালো-খারাপ দিক নিয়ে আলোচনা করি।

টেলিকম অ্যাপে কী সুবিধা আছে

যারা টেলিকম ব্যবহার করেন, তারা একটি অ্যাপের মধ্যে অনেকগুলো ফিচার পেয়ে থাকেন। যেকোনো সিমের রিচার্জ, এমবি-মিনিট এবং যেকোনো সিমের বান্ডিল অফার সেখান থেকে হিট করতে পারেন।

কিন্তু এখানে আপনি কখনো কোনো অফার নিড গ্রুপ বা হাউজ গ্রুপ থেকে কম দামে পাবেন না। অর্থাৎ, টেলিকম অ্যাপে প্রতিটি অফার প্রতি ১৫/২০/৩০৳ বা এর থেকে বেশি টাকা দিয়ে অফার ক্রয় করতে হয়।


টেলিকমের অফার আসলে কোথা থেকে আসে

কারণ, যারা টেলিকমের মাসিক বা যারা টেলিকমের অ্যাডমিন হিসেবে কাজ করে, তারা সবাই বাংলাদেশের কোনো না কোনো নিড গ্রুপ বা হাউজ গ্রুপের মেম্বার। আপনি যখন কোনো অফার হিট করবেন, তখন তারা আপনার নাম্বার হাউজ গ্রুপ থেকে অফার নিয়ে আপনাকে দিবে।

অর্থাৎ, আপনার অফারটি মূলত বাংলাদেশের কোনো না কোনো একটা নিড বা হাউজ গ্রুপ থেকেই আসছে — সেটা BD Sell Market হোক বা অন্য কোনো গ্রুপ থেকেই হোক। টেলিকম সার্ভার যে চালায়, সে আপনাকে ঐ গ্রুপগুলো থেকে নিয়ে দিবে।


কমিশন, সময় ও চালু থাকা

আপনারা রিচার্জ করার জন্য অ্যাড ব্যালেন্সে কিছু কমিশন পান — আমাদের হাউজ গ্রুপে এর থেকে বেশি কমিশনে অলটাইম পাবেন, ইন শা আল্লাহ।

  • টেলিকমে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবহার করতে পারেন। অর্থাৎ যেকোনো সিমের অফার এই সময়ের মধ্যেই হিট করতে পারবেন।
  • নিড গ্রুপ এর ব্যতিক্রম — কারণ নিড গ্রুপ ২৪ ঘণ্টা চালু থাকে।

হোয়াটসঅ্যাপ নিড গ্রুপ বা হাউজ গ্রুপের সুযোগ-সুবিধা

আমাদের হাউজ গ্রুপে অলটাইম অফার সেল-রিসেল করতে পারবেন এবং তা সবচেয়ে কম রেটে পাবেন। হাউজ গ্রুপগুলোতে ২৪/৭ ঘণ্টা/দিন চালু থাকে — যখন যেমন ইচ্ছা, মনমতো অফার বানিয়ে নিতে পারবেন।

অর্থাৎ, আপনার যতগুলো এমবি বা মিনিট প্রয়োজন, তখন ওটা লিখে গ্রুপে পোস্ট করলেই তা পেয়ে যাবেন, ইন শা আল্লাহ।

হোয়াটসঅ্যাপ হাউজ গ্রুপের বিশেষত্ব হলো — সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে সকল সিমের অফার পাওয়া যায়। বিপরীতে টেলিকমে ১৫/২০/৩০+৳ বেশি দিয়ে ক্রয় করতে হয়।


রিচার্জ কমিশন তুলনা

যে-কোনো সময় যেকোনো সিমের রিচার্জ (সিম বুঝে) সবচেয়ে বেশি (%) পার্সেন্টে পাবেন।

  • টেলিকমে ২.৫% বা ৩% অলটাইম পাবেন, আর নির্ধারিত পার্সেন্টেই পাবেন — বেশি কখনো পাবেন না।
  • হাউজ গ্রুপে ৫/৭/১০/১২/১৮% এ ব্যালেন্স নিতে পারবেন।

প্রতারণার ঝুঁকি ও পেমেন্ট

টেলিকম নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি — আপনাকে বিশ্বাস করে টাকা উঠিয়ে কাজ করতে হয়। এখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি।

বিপরীতে হোয়াটসঅ্যাপ হাউজ গ্রুপগুলোতে অফার ক্রয়-বিক্রয় করতে কোনো টাকা-পয়সা লাগে না। সারাদিন অফার ক্রয়-বিক্রয় করবেন — কোনোরকম টাকা ছাড়াই। এখানে আরো সুযোগ-সুবিধা হলো, সারাদিন অফার নিয়ে পরের দিন টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে। বিপরীতে টেলিকমে আগে টাকা উঠিয়ে পরে অফার ক্রয় করতে হয়।


শেষ কথা

আশা করি এই আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন — কোথায় থেকে অফার সেল-রিসেল করবেন, আর কোথায় প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে আর কোথায় নেই। এখন কোথায় থেকে লেনদেন করবেন — তা আপনার ব্যক্তিগত ব্যাপার।

বি. দ্র. অফার সেল-রিসেল জগতে সেরা প্ল্যাটফর্ম — BD Sell Market অফার সেল রিসেল গ্রুপ। BD Sell Market মেম্বার-নন-মেম্বার সবাইকে ২৪/৭ ঘণ্টা/দিন হোয়াটসঅ্যাপ এবং অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকে। এটি সবার জন্য উন্মুক্ত।


মুহাম্মদ সাদিকুল ইসলাম
১৭-০৮-২০২৬ ঈ.