বাংলাদেশের অফার সেল রিসেল জগতে বিখ্যাত একটি প্ল্যাটফর্মের নাম—বিডি সেল মার্কেট অফার সেল রিসেল গ্রুপ। যারা অফার সেল রিসেল করে আয় করতে চান, তাদের জন্য এটি অন্যতম একটি প্ল্যাটফর্ম। যেকোনো সিমের অফার আমাদের এখানে কম দামে পাবেন ইন শা আল্লাহ — অর্থাৎ দামে কম, মানে ভালো পাবেন।

আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য সর্বপ্রথম একটি ‘জয়েন ফর্ম’ পূরণ করতে হয়। এই ফর্মটি পূরণ করার অফিসিয়াল দুটি মাধ্যম রয়েছে — একটি BD Sell Market-এর ওয়েবসাইট, অপরটি অফিসিয়াল অ্যাপ। চলুন ধাপে ধাপে আলোচনা করি—কীভাবে ফর্মটি পূরণ করবেন।

ফর্ম পূরণের দুটি অফিসিয়াল মাধ্যম

  • ওয়েবসাইট — BD Sell Market-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
  • অ্যাপ — অফিসিয়াল অ্যাপের মাধ্যমে।

ওয়েবসাইটের মাধ্যমে জয়েন ফর্ম পূরণ

সর্বপ্রথম যেকোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করুন ‘BD Sell Market’। আমাদের ওয়েবসাইটটি সামনে চলে আসবে — সেখানে ক্লিক করে ভেতরে প্রবেশ করুন। তারপর ‘জয়েন ফর্ম’ নামে একটি বাটন পাবেন। সেখানে ক্লিক করলে দেখতে পাবেন দুটি সিস্টেম:

  • Google Account
  • BD Sell Account

এই দুটির যেকোনো একটির মাধ্যমে ভেতরে প্রবেশ করলেই আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। সরাসরি জয়েন ফর্ম খুলতে চাইলে এখানে ক্লিক করুন।


ফর্ম পূরণের নিয়ম

ফর্মটি যেভাবে সাজানো আছে, অর্থাৎ আপনার যেসব প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে — সবগুলোই দিতে হবে। আর কোনোরকম ভুল তথ্য দেবেন না।

  • আপনার নাম, নাম্বার, এনআইডিসহ যাবতীয় তথ্য রিয়েলিস্টিক হতে হবে।
  • বন্ধ হয়ে আছে এমন কোনো নাম্বার দেবেন না। যদি দেন, তাহলে আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হবে।

ফর্ম জমা দেওয়ার দুটি উপায়

ফর্মটি পূরণ হয়ে গেলে দুটি অপশন পাবেন:

  • ফর্মটি কপি করে সাপোর্ট নাম্বারে জমা দিতে পারবেন।
  • ‘জমা দিন’ বাটনে ক্লিক করলে অটোমেটিক সাপোর্ট নাম্বারে নিয়ে যাবে — সেখানে সেন্ড করলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

ফর্মটি ৮৫% পূর্ণ হলে জমা দিতে পারবেন। ৮৫%-এর আগে ফর্মটি জমা দিতে পারবেন না।


বি. দ্র. ফর্ম পূরণ করার পর যেখানে জমা দিবেন — সেখানে অবশ্যই আপনার, আপনার বাবা-মায়ের এনআইডি ও বিদ্যুৎ বিলের ছবি এবং আপনার তিনটি ছবি অবশ্যই আপলোড করবেন। অন্যথায় ফর্মটি বাতিল বলে গণ্য হবে।


মুহাম্মদ সাদিকুল ইসলাম
১৭-০৮-২০২৬ ঈ.