অফার সেল রিসেল জগতে BD Sell Market সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম। আমাদের হাউজ গ্রুপটি খুবই জনপ্রিয়। আমাদের এখানে স্বল্পমূল্যে বাংলাদেশের সকল সিমের অফার পাওয়া যায়।

আমাদের BD Sell Market হাউজ গ্রুপে বাংলাদেশের সবচেয়ে বড় বড় সেলার-রিসেলার পাবেন — যারা স্বল্পমূল্যে অফার ক্রয়-বিক্রয় করে থাকেন।

নতুনদের জন্য কয়টি গ্রুপে অ্যাড করানো হয়

আপনি যখন আমাদের BD Sell Market গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, তখন আমরা আপনাকে ভেরিফাই করে তিনটি গ্রুপে অ্যাড করানো হবে। প্রতিটি গ্রুপের কাজ ভিন্ন ভিন্ন:

  • নিড গ্রুপ — এখানে আপনি অফার সেল রিসেল করতে পারবেন।
  • পোস্ট গ্রুপ — এখানে আপনি অফার সংক্রান্ত সকল পোস্ট করতে পারবেন এবং পোস্ট দেখে অফার ক্রয় করতে পারবেন।
  • সমাধান গ্রুপ — আপনি কখনো কোনো সমস্যায় পড়লে, এখানে আপনি সঙ্গে সঙ্গে সমাধান পাবেন, ইন শা আল্লাহ।

BD Sell Market থেকে অফার নিব কীভাবে

আপনি আমাদের BD Sell Market গ্রুপে একজন নতুন মেম্বার — তাই আপনাকে গ্রুপের নিয়ম-কানুন ভালোভাবে জানতে হবে এবং তা মেনে অফার ক্রয় করতে হবে।

অফার ক্রয়ের সময় আমাদের BD Sell Market গ্রুপে কত জিবি, কত মিনিট নিবেন এবং বান্ডিল অফার নিলে তা উল্লেখ করে পোস্ট করবেন। তখন সেলাররা আপনাকে ঐ অফারের রেট দিবে — যার রেট কমে পাবেন তাকে ইনবক্সে ‘মেনশন’-সহ নাম্বার আর কত জিবি কত মিনিট নিবেন তা উল্লেখ করে দিবেন।

সতর্কতা: অবশ্যই খেয়াল রাখবেন, সেলারকে না বলে নাম্বার কখনো ডিলিট করা যাবে না। যদি ডিলিট করেন আর সেলার অফার দিয়ে দেয় — তাহলে সমস্ত দায়ভার আপনার।


অফার নিয়ে পরে পেমেন্ট করার সুবিধা

আমাদের BD Sell Market গ্রুপে আগে অফার ক্রয় করে পরে পেমেন্ট করার সুযোগ-সুবিধা রয়েছে। আপনি চাইলে অফার নেওয়ার পর সাথে সাথে পেমেন্ট করতে পারবেন; কিন্তু আগে কখনো পেমেন্ট করতে পারবেন না।

  • আগে পেমেন্ট করা আমাদের গ্রুপে নিষিদ্ধ।
  • সারাদিন অফার নিবেন এবং সকাল ১০ টার ভেতরে সবার পেমেন্ট অবশ্যই ক্লিয়ার করে দিবেন।

BD Sell Market এ লেট পেমেন্ট গ্রহণযোগ্য নয়

আমাদের গ্রুপে যেমন অফার নিয়ে পরে পেমেন্ট করার সুবিধা রয়েছে, তেমনি নির্ধারিত সময়ে পেমেন্ট না করলে অসুবিধাও রয়েছে। যদি আপনি অফার নিয়ে নির্ধারিত সময়ে পেমেন্ট না করেন, তাহলে অ্যাডমিন লেট পেমেন্টের কারণে পদক্ষেপ গ্রহণ করবেন।


মুহাম্মদ সাদিকুল ইসলাম
২-০৭-২০২৬ ইসা.